পাঁচ কাঠা জমি নিয়ে সংঘর্ষের জেরে তিরবিদ্ধ দুই সহ আহত দু'পক্ষের ৫ জন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোলান্ডি গ্রামে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানাগেছে ৫ কাঠা জমি নিয়ে দুই সড়িকের বিবাদ ছিল দীর্ঘদিনের। প্রথমে ধান লাগানো এবং তা কাটা নিয়ে বিবাদ হয়। এরপর আবার আজ ওই জমিতে সরষে লাগানো নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সোমবার সকালে আবার সুখন লাল সিংহ আর সরকার সিংহর মধ্যে বচসা চলাকালীন দুই পক্ষের মধ্যে তির ধনুক নিয়ে সংঘর্ষ শুরু হয়ে যায়। সরকার সিংহর লোকেদের ছোড়া তিরে সুখন লাল সিংহর চোখে তির লাগে। তিরবিদ্ধ হয় সুপেনের আরেক আত্মীয়। আহতদের ইসলামপুর হাসপাতালে আনা হয়েছে। তিরবিদ্ধদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে ইসলামপুর থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4xqjzRGBt7k
উত্তরদিনাজপুর